
ভারতে পাচারকালে যশোরে ৭ কোটি টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা। আজ শনিবার (২০ জুন) ভোররাতে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদরের বালিয়া ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার দোলাইরপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
আজ দুপুরে নিজ দপ্তরে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা।
এ ছাড়া জব্দ করা প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মালপত্রের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে তাদের যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর ভাঙনে ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ সাত দিনে নদীতে বিলীন হয়েছে। ২৫টি পরিবার বসতবাড়ি সরিয়ে নিয়েছে, ঝুঁকিতে আছে আরও ৩০০ পরিবার। ক্ষতিগ্রস্ত এলাকায় জিওব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পাউবো।
৮ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে ঘুমের মধ্যে সাপের কামড়ে লুনা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লুনা ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে...
১২ মিনিট আগে
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে মো. আমীর হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের চোখের সামনেই ট্রেনের নিচে পড়ে যান আমীর।
২২ মিনিট আগে