
কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীর বিরুদ্ধে পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ও এক কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পরিষদের ডাকবাংলোতে সিইওর আবাসিক কক্ষে ঘটনাটি ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এ ঘটনার প্রতিবাদ ও সিইওর অপসারণের দাবিতে আজ দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে পৌর কর্মচারী অ্যাসোসিয়েশন। এতে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে জন্মনিবন্ধন ও নাগরিক সনদসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে পৌরসভার সিইও মো. ফজলে রাব্বীকে আগামী রোববারের মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, ‘এমন কর্মকর্তাকে কুড়িগ্রামে বহাল রাখার সুযোগ নেই।’
অভিযোগ অনুযায়ী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদকে বিল-ভাউচার ও নথিপত্র নিয়ে নিজের বাংলোতে তলব করেন সিইও ফজলে রাব্বী। রাজ্জাক উপস্থিত হলে নথি দেখে তাঁকে গালিগালাজ ও শার্টের কলার ধরে মেঝেতে ফেলে দেন এবং ফাইল ছুড়ে মারেন সিইও। এর কিছুক্ষণ পর নাশতা নিয়ে গেলে সিইও রাব্বী পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আনারুল ইসলামকেও গালিগালাজ ও চড়-থাপ্পড় মারেন।
ঘটনার পর দুপুর ১২টার দিকে ভারপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও পরিচ্ছন্নতাকর্মী আনারুল ঘটনাটি কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতাদের জানান। পরে জরুরি সভা ডেকে তাঁরা কর্মবিরতির ঘোষণা দেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে পৌরসভায় অবাঞ্ছিত ঘোষণা করেন।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক রশিদ বলেন, ‘সিইও আজকে আমাদের সঙ্গে যে আচরণ করেছেন, তা মেনে নেওয়ার মতো নয়। ঠুনকো অজুহাতে আমাদের পিটিয়েছেন। একজন কর্মকর্তা কখনোই অধীনস্থ কর্মচারীর গায়ে হাত দিতে পারেন না। আমরা তাঁর সঠিক বিচার ও অপসারণ চাই।’
পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান বুলু বলেন, ‘চাকরিবিধি লঙ্ঘন করে সিইও দুজনকে পিটিয়েছেন। এর আগেও একাধিক কর্মচারীর গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আজকের ঘটনা ক্ষমার অযোগ্য। অবিলম্বে তাঁর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’
অভিযোগের বিষয়ে জানতে সিইও মো. ফজলে রাব্বীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘সিইওর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে অপসারণের ব্যাপারে আমি মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। রোববারের মধ্যে তাঁকে অপসারণ করা হবে। এমন কর্মকর্তাকে বহাল রাখার সুযোগ নেই।’

আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়...
৩৫ মিনিট আগে