ঝালকাঠি ও রাজশাহী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে ঢাকা পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে রাজশাহীর পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ।

‘আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না এবং সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে।’
৪১ মিনিট আগে
তিন মিনিটের মধ্যে কাজ শেষ করে চোখ বেঁধে পেছনে ঘুরে দাঁড়াতে হতো এবং দরজায় নক করতে হতো। তখন তারা দরজা খুলে চোখের বাঁধন চেক করত এবং পুনরায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে যেখানে রাখা হতো সেখানে নিয়ে যেতো। সেখানে সারা দিনে মাত্র দুইবার টয়লেটে নিয়ে যাওয়া হতো। এর বেশি যেতে চাইলে মারধর করত।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের কেউ ‘আদিবাসী’ নয় বলে সরকারের দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী ২৫টি ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ‘আদিবাসী’ হিসেবেই সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগে