
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
অবসরে পাঠানো ৭ জন এএসপি হলেন—র্যাব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের এসি (পেট্রল) মো. নুরুল মোস্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, আরআরএফ, ঢাকার এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
এ ছাড়া ৪৯ জন পুলিশ পরিদর্শককেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁরা দেশের বিভিন্ন জেলা, মহানগর পুলিশ, সিআইডি, পিবিআই, এসবি, র্যাব, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, পুলিশ ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
অবসরে পাঠানো পরিদর্শকদের মধ্যে রয়েছেন—মো. আবুল হোসেন (কোর্ট পুলিশ, জামালপুর), মো. কামরুল ইসলাম মোল্যা (সদর সার্কেল অফিস, নোয়াখালী), মো. মুজিবুর রহমান (অপরাধ শাখা, চাঁপাইনবাবগঞ্জ), মোহা. জাবেদুল ইসলাম (স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি), মো. মজিবর রহমান (দেওয়ানগঞ্জ সার্কেল অফিস, জামালপুর), এ কে এম মিজানুল হক (রিজার্ভ অফিস, গাজীপুর), মো. মীর মোশারফ হোসেন (ট্যুরিস্ট পুলিশ, গাজীপুর জোন), মো. সফিকুল ইসলাম (কন্ট্রোল রুম, চাঁদপুর), মো. মনিরুজ্জামান (সিআইডি, ঢাকা), মো. আজহারুল ইসলাম সরকার, (কোর্ট পুলিশ, টাঙ্গাইল) এবং মো. কামরুল ইসলাম (সাময়িক বরখাস্ত; সংযুক্ত বরিশাল রেঞ্জ অফিস)।
এ ছাড়া এ এফ এম নাসিম (প্লানিং রিসার্চ, এসবি), মো. মোফাজ্জেল হোসেন (পিবিআই ঢাকা মেট্রো সিটি), মো. জিয়াউল মোর্শেদ (ঢাকা মেট্রো সাউথ, সিআইডি), সুনীল কুমার কর্মকার (কোর্ট পুলিশ, মাগুরা), এ কে এম আজমল হুদা (ডিবি, কুষ্টিয়া), স্বপন কুমার মজুমদার (শিল্পাঞ্চল পুলিশ-২, গাজীপুর), মো. বেলায়েত হোসেন (সিআইডি, মুন্সিগঞ্জ), মো. মেহেদী হাসান, (ওসি, টঙ্গী পূর্ব থানা), মো. মনিরুজ্জামান (রেকর্ড সেকশন, পিবিআই), মো. এনামুল হক (লজিস্টিকস, সিআইডি), বেলালে উদ্দিন জাহাঙ্গীর (সিআইডি, কক্সবাজার), মো. বাবুল আকতার (পিবিআই, চট্টগ্রাম) এবং ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা (রাজনৈতিক সেন্ট্রাল, এসবি) রয়েছেন।
তালিকায় আরও রয়েছেন এম এ জলিল (কোর্ট পুলিশ, লক্ষ্মীপুর), কাজী সাহান হক (পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর), মো. মশিউর রহমান, (সি-স্টোর, বিপিএ, সারদা), মো. সিদ্দিকুর রহমান (ট্যুরিস্ট পুলিশ, গাজীপুর জোন), মো. মাহমুদুল হক (পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনা), মো. নজরুল ইসলাম (মিডিয়া, সিআইডি), মোহাম্মদ সাহিদুর রহমান (এন্টি টেররিজম ইউনিট), বি এম ফরমান আলী, (এসটিসি, খাগড়াছড়ি), মো. রফিকুল ইসলাম (পিটিসি, নোয়াখালী), প্রলয় কুমার সাহা (পিটিসি, খুলনা), মো. মিজানুর রহমান (১ এপিবিএন), কে এম আশরাফ উদ্দিন (ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জোন), মীর মো. নুরুল হুদা (রেলওয়ে জেলা, চট্টগ্রাম) এবং নিবারণ চন্দ্র বর্মন, পিপিএম (ইনচার্জ, বাহাদুরাবাদ ঘাট নৌ থানা, জামালপুর)।
অন্যদের মধ্যে এস এ মাসুদ পারভেজ (ওসি, তানোর থানা, রাজশাহী), শেখ মো. গোলাম মোস্তফা (বিপিএ, সারদা), মো. মোস্তফা কামাল হায়দার (ডিআইও-১, ডিএসবি, ঝালকাঠি), শাহ মো. হারুন অর রশীদ (সিআইডি, সিলেট), খায়রুল ফজল (এন্টি টেররিজম ইউনিট), মো. ইসমাইল হোসেন (ডিবি-নর্থ, জিএমপি), মো. এমদাদুল হক (কেপিআই, এসবি), সমীর চন্দ্র সূত্র ধর (১৪ এপিবিএন, কক্সবাজার), মো. আখতারুজ্জামান প্রধান (ইনচার্জ, যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ি), মো. নান্নু মোল্লা (টিএইচবি, সিআইডি) এবং মো. জাকির রব্বানী (ওসি, কুমিরা হাইওয়ে থানা) রয়েছেন।

জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফের এসব চাল বিতরণ করা হবে। বরাদ্দের তালিকায় ঢাকা বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের ইলিশ আহরণ-সংশ্লিষ্ট বিভিন্ন জেলার জেলে পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।
৪২ মিনিট আগে
শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও মরদেহ পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরীয় অঞ্চলটি এমন একটি এলাকায় পরিণত হোক—যেখানে প্রতিটি রাষ্ট্র একসঙ্গে বিকশিত হবে, পারস্পরিক সমান সুবিধা গ্রহণ করবে এবং নাগরিকেরা অর্থবহ সহযোগিতার হাতকে প্রসারিত করবে। বাংলাদেশ এ ক্ষেত্রে তার যথাযথ ভূমিকা পালনে সম্পূর্ণ প্রস্তুত।
৩ ঘণ্টা আগে
স্লিপার বাসের সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে প্রথমবারের মতো তৈরি হচ্ছে এ বাসের বডি নির্মাণ ও চলাচল নিয়ন্ত্রণের নীতিমালা। পুরোনো বা ব্যবহৃত চেসিস দিয়ে আর স্লিপার বাস তৈরি করা যাবে না। বাসের পেছনের দিকে দুটি করে এক্সেল, সব এক্সেলে এয়ার সাসপেনশন এবং উন্নত ব্রেকিং ব্যবস্থা...
৩ ঘণ্টা আগে