পাচার

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮
মিয়ানমারে পাচারের সময় ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ আটজনকে আটক করা হয়েছে।

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে: কৃষিমন্ত্রী
দেশে কোনো সারের সংকট নেই জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ‘দেশের সীমিত কিছু এলাকায় সারের সংকট হয়েছে। যে জেলাগুলোর পাশে সীমান্ত আছে এবং সীমান্তের ওপারেও চাষাবাদ হয়, ওই এলাকায় চাহিদাটা দেখা যাচ্ছে।

গুরুদাসপুরে সার পাচারের অভিযোগে দুই ডিলারকে শোকজ
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, সার আটকের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে আটক ভ্যানচালকদের বক্তব্য ও সংশ্লিষ্ট ডিলারদের ক্যাশ মেমো পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে...

চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দ
চট্টগ্রামে কার্গো বোটে করে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে এসব সিমেন্ট জব্দ করা হয়।












