গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ (কালিয়াকৈর-সিটি আংশিক) আসনে দলীয় মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী প্রচার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান এবং ‘মনোনয়নবঞ্চিত’ জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ইশরাক সিদ্দিকীর সমর্থকেরা আজ বিকেলে উপজেলার রাখালিয়াচালা এলাকায় বিক্ষোভ মিছিল ডাকে। পূর্বঘোষিত এ কর্মসূচিতে যোগ দিলে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের ২০-২৫ জন সমর্থক তাঁদের ওপর হামলা চালান। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীদের কাছ থেকে ১০টি মোটরসাইকেল আটক করে তাতে অগ্নিসংযোগ করেন ইসরাকের সমর্থকেরা। পরে আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
ইশরাক সিদ্দিকীর দাবি, ‘এই আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ কাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে আজকে বিক্ষোভ করার কথা ছিল। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটকও করা হয়। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’
এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে তাঁর এক সমর্থক নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, তাঁরা গণসংযোগ করতে গেলে ইশরাক সিদ্দিকীর লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে শান্তি বজায় রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মুজিবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। এই আসনে ইশরাক সিদ্দিকীসহ বেশ কয়েকজন বিএনপির কেন্দ্রীয় নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৫ ঘণ্টা আগে