নওগাঁ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা কৃষি উৎপাদন, শিক্ষা ও স্থানীয় বাণিজ্যের জন্য পরিচিত। জেলার সর্বশেষ সংবাদ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক আপডেট ও স্থানীয় ঘটনা নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া মহাদেবপুর, বদলগাছী, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, মান্দা, আত্রাই, রানীনগর, নওগাঁ-সদর, পোরশা ও সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ খবরও এখানে প্রকাশিত হয়।

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালটির সংস্কারকাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। সেপটিক ট্যাংকের ভাঙা অংশ দিয়ে উপচে পড়া মলমূত্রের গন্ধে চারপাশ শুধু বিপর্যস্তই নয়; সেবা নিতে আসা মানুষ সেখানে টিকে থাকাই দায়..

নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল হাসানকে প্রথম অভিযানে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। রাকিবুলের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালক ছিদ্দিক মিয়াজী (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দুর্ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।