
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় মামলা হয়েছে। মামলায় এনসিপি, জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটক ব্যক্তিদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন উঠেছে। মাদক সেবনের কথা স্বীকার করায় দুজনসহ তিনজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও আরও এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফ

‘আমি ছেলের কাছে টাকা-পয়সা চাই না। নুন-পান্তা খেয়েও ছেলের সঙ্গে থেকে বাকি জীবনটা পার করতে চাই।’—এভাবেই ছেলের ঘরে একটু আশ্রয় চাওয়ার আকুতি জানিয়েছেন অসুস্থ মুন্নি খাতুন (৫০)। তবে মাকে নিজের সঙ্গে রাখতে নারাজ ছেলে সাগর হোসেন (৩০)। এমনকি মাকে সঙ্গে রাখার অনুরোধ করলে তিনি বলেন, ‘মাকে আমার সঙ্গে দিলে...

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট বাজারে ইজারা ছাড়াই খাস কালেকশনের টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির সাবেক সভাপতি ইদ্রিছ হায়দার নয়নের বিরুদ্ধে। ভূমি অফিসের দাবি, উপজেলা প্রশাসন তাঁকে এ দায়িত্ব দেয়নি। এ বিষয়ে ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি।