অনিয়ম

৬০০ জনের বরাদ্দে টিসিবির পণ্য পেয়েছেন ৩০-৪০ জন, বঞ্চিতদের বিক্ষোভ
ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জ: দুই কোটি টাকায় সড়ক সংস্কার, ছয় মাসেই গর্ত
চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দে গত ৫ মে সড়কটির সংস্কারকাজ শেষ হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কাজে অনিয়ম ও দুর্নীতি

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় ১১ দফা নির্দেশনা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়োগকর্তার ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা

চিকিৎসাসেবায় হয়রানি ও দরপত্রে অনিয়মের অভিযোগ, গাংনী হাসপাতালে দুদকের অভিযান
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দরপত্রসংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।












