নড়াইল
নড়াইল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা সংস্কৃতি, ক্রীড়া ও কৃষিনির্ভর অর্থনীতির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

লোহাগড়ায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে পিটুনিতে শ্রমিক নিহত
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫৫) নামের এক ধান কাটা শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
নড়াইলে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে...

নড়াইলে মিছিলে হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫১ জনের নামে মামলা
নড়াইলের কালিয়ায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নড়াইলের নড়াগাতীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।




-8d336c-256x144.webp)






