
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক দ্রব্যের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আলআমিন হোসেন বাবু (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, এ ঘটনায় দুই ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে।
নিহত আলআমিনের বাড়ি কুড়িগ্রামের রৌমারি উপজেলায়। তাঁর বাবার নাম মৃত রতন হাওলাদার। টঙ্গী পূর্ব আরিচপুর এলাকায় থাকতেন আলআমিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আলআমিনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
আলআমিনের সহকর্মী মো. আনোয়ার হোসেন জানান, যেই মার্কেটে সেদিন আগুন লেগেছিল, তার পাশের একটি হার্ডওয়্যার ও রঙের দোকানের কর্মচারী তাঁরা। তাঁদের গোডাউন রয়েছে আগুন লাগার ওই মার্কেটে। এজন্য আগুনের খবর শুনে তারা সেখানে গিয়েছিলেন মালামাল উদ্ধার করতে। তখনই আগুনে পুড়ে যান আলআমিন।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গী সাহারা মার্কেটের পাশে একটি রাসায়নিক দ্রব্যের গুদামে আগুন লাগে। খবর শুনে আগুন নেভাতে যায় টঙ্গী ফায়ার স্টেশনের ৭টি ইউনিট। অগ্নিনির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ হলে দগ্ধ হন চার ফায়ার ফাইটার ও স্থানীয় কয়েকজন দোকানদার। ওইদিনই তাঁদেরকে বার্ন ইনস্টিটিউট ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন ২৩ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ। এর পরদিন আরেক ফায়ার ফাইটার নুরুল হুদা মারা যান। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ হলো।

গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগে
চিকিৎসক সংকটে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। গত চার বছরে মাত্র একজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ আছে। ফলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে উপজেলাবাসীকে।
১৩ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, ‘এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে—আপনি বলেন। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাঁদের জিজ্ঞেস করেন, তাঁরা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি না।’
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাসংকটে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত দুই সপ্তাহে আইসিইউ সুবিধা না পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালেও আইসিইউ শয্যার জন্য ৪১ জন শিশু ওয়ার্ডগুলো...
১ ঘণ্টা আগে