
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পানামা পোর্ট অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক থাকবে। স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রমও।
আজ শনিবার সকাল ১০টায় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। তিনি বলেন, দুর্গাপূজায় ভারতে অনেক আনুষ্ঠানিকতা থাকে, যার কারণে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত টানা আট দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আট দিন বন্ধের পর ৪ অক্টোবর শনিবার থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোতে কাস্টমসের কার্যক্রম সচল থাকবে এবং চাইলে আমদানিকারকেরা বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে পারবেন। সব ধরনের সহযোগিতা তাঁদের করা হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ওসি আরিফুল ইসলাম বলেন, দুর্গাপূজায় আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে তারা যাতায়াত করতে পারবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, সম্প্রতি একটি বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। সেখানে একজন মা বলেছেন, তিনি ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না। এত বড় অভ্যুত্থানের পর এ ধরনের পরিস্থিতি হওয়ার কথা ছিল কি না—এ প্রশ্নও তোলেন তিনি।
২ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে তিন দফায় ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি)
২২ মিনিট আগে
গাজীপুর মহানগরীর পুবাইল গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনি নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে পুবাইল থানাধীন মেঘডুবি কালি ফ্যাক্টরির কাছে গাজীপুর-গাউছিয়া বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় ৮ জন এবং ও আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ীতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা...
৪৪ মিনিট আগে