হিলি বন্দর

স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে, প্রতিহত করবে সাধারণ মানুষ: সমাজকল্যাণমন্ত্রী
পলাতক স্বৈরাচার ভারতে আশ্রয় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কারও কারও সরকার বলছে, তাতে তাদের কোনো সহযোগিতা নেই। স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে বা উসকানি দেবে, তাকে প্রতিহত করা সাধারণ মানুষের দায়িত্ব। এই ধরনের উসকানিমূলক কার্যক্রম যদি কেউ করে, সেটিকে প্রতিহত করার জন্য সরকার ও জনগণ প্রস্তুত

প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
প্রায় ৯ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। প্রথম দিন তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪টি ট্রাকে ২৮ টন ৪৪০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে আমদানিকৃত এই কাঁচা মরিচ মানভেদে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা দরে।

জয়পুরহাট-হিলি মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতকাজ শুরু
টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ দ্রুত মেরামতে নেমেছে সওজ বিভাগ। পাঁচুর মোড় থেকে পুরানাপৈল পর্যন্ত প্রায় চার কিলোমিটারের কয়েকটি স্থানে কার্পেটিং উঠে যাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড রোববার থেকে পুনঃসংস্কার কাজ শুরু করেছে।

বিএনপি গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে: সমাজকল্যাণমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে। গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়া কষ্ট সহ্য করেছেন, নির্যাতিত হয়েছেন। তবু তিনি শেষ পর্যন্ত বলেছেন—প্রতিহিংসা, প্রতিশোধ কিংবা ধ্বংস নয়; বরং বিএনপির কাজই হচ্ছে মানুষের পাশে থাকা...












