ঢাকা মেডিকেলে হামলা: বিইউবিটির শিক্ষকসহ ৪০–৫০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। আজ রোববার হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন পলজয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গতকাল শনিবার হাসপাতালের মূমুর্ষু ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে একজন রোগী মারা যান। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। বিকেলে ২০২১ ওয়ার্ডের ইমারজেন্সি অপারেশন থিয়াটারের সামনে ডা. আল মাশরাফিকে ৩০ থেকে ৪০ জন মারধর করতে থাকে। এ সময় ডা. ইমরান হোসেন এগিয়ে গেলে তাঁকেও মারধর করতে থাকে তারা। ডা. ইমরানকে মারতে মারতে তারা পরিচালকের কক্ষে নিয়ে যায়।
এতে আরও উল্লেখ করা হয়, মারধরের ফলে ডা. আল মাশরাফি ও ডা. ইমরান গুরুতর আঘাত পান। এ ছাড়া জিনিসপত্র ভাঙচুরের ফলে হাসপাতালের দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।
গতকাল ঢামেক হাসপাতালে চিকিৎসকদের মারধরের ঘটনার পর দোষীদের গ্রেপ্তারে আলটিমেটাম দেন চিকিৎসকেরা। তবে ২৪ ঘণ্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই আজ রোববার সকাল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। সারা দেশে সব চিকিৎসাকেন্দ্রে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন তাঁরা।
আরও খবর পড়ুন:
- প্রতিবন্ধীদের ভাতা নেতা-কর্মীকে দিতেন প্রতিমন্ত্রী
- ১৬ ডিআইজিকে একযোগে ওসএসডি
- ঢামেকে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
- যমুনা সেতুর টোল দেওয়া যাবে অনলাইনে
- ৬০ কোটি টাকায় যমুনা সেতুর টোল আদায়ের কাজ পেল চীনা কোম্পানি
- কিশোরগঞ্জে শিক্ষকদের পাঠদান বন্ধ ঘোষণার ৩০ মিনিট পর প্রত্যাহার
- ডিআইজি থেকে এসপি পদমর্যাদার ৮৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
- বাংলাদেশে সরকার পাল্টালেও তেল সরবরাহ বন্ধ হবে না: ভারত
- অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু বুধবার: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ‘যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে-ই চাকু দিয়ে আমার চেহারা কাটে’
- বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মানহানির দুই মামলা
- বেক্সিমকো গ্রুপের অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি
- সেতু, বিদ্যুৎ ও রেল: তিন মন্ত্রণালয়ের ব্যয় সংকোচনে ৪ নির্দেশনা
- ঢাকায় উচ্ছেদ অভিযান, গাজীপুরে দখল
- তিন ব্যাংকে নতুন চেয়ারম্যান
- গাছের সঙ্গে বেঁধে মারধর: রাবিতে সাধারণ শিক্ষার্থীদের কর্মকাণ্ডে বিরক্তি
- ইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির, সদস্যসচিব মতিয়ুর
- ১৯৭১–এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার

সারা দেশের হাসপাতালে অনির্দিষ্টকালের শাটডাউন
চিকিৎসককে মারধরের প্রতিবাদে ঢামেকে কর্মবিরতি, শত শত রোগীর দুর্ভোগ







