বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও তা আসামের নুমালিগড় রিফাইনারিকে তেল পাঠানো থেকে বিরত রাখবে না। গতকাল শুক্রবার কোম্পানিটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আসামের গোলাঘাট জেলায় অবস্থিত নুমালিগড় রিফাইনারি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতবিরোধী মনোভাব থাকলেও প্রতিবেশী দেশটিতে (আমাদের) কার্যক্রম প্রভাবিত হয়নি।’
নুমালিগড় রিফাইনারি লিমিটেড ও ওয়েল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান কাম ব্যবস্থাপনা পরিচালক আর. রাথ বলেছেন, ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন বা দেশে আমাদের কার্যক্রমে বাংলাদেশের পরিস্থিতির কোনো প্রভাব পড়েনি। আমরা আমাদের শিলিগুড়ি টার্মিনাল থেকে উত্তর বাংলাদেশে এবং (দক্ষিণ আসামের) শিলচরের কাছে বিকশিত টার্মিনাল থেকে উত্তর-পূর্ব বাংলাদেশে কার্যক্রম বাড়াচ্ছি।’
এর আগে, ২০২৩ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুমালিগড় থেকে বাংলাদেশের পার্বতীপুরের মধ্যে ডিজেল পাইপলাইনটি উদ্বোধন করেন। এটি দুই দেশের প্রথম আন্তসীমান্ত জ্বালানি সরবরাহ পাইপলাইন, যা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল পরিবহন হবে।
আরও খবর পড়ুন:
- বাংলাদেশে তুলা রপ্তানিতে ধীরগতি, ভারতীয় ব্যবসায়ীদের উদ্বেগ
- আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে রাজধানীর রাস্তা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
- আগে পুলিশ পুনর্গঠন, তারপর অভিযান
- ভ্যানের উপর রক্তাক্ত নিথর দেহের স্তূপ, ঘটনা আশুলিয়া থানার
- ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখার আহ্বান জনপ্রশাসন সচিবের
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করায় কৃষক দল নেতা বহিষ্কার
- বাংলাদেশে ‘সবচেয়ে সস্তায়’ বিদ্যুৎ বিক্রির দাবি আদানির
- পূর্বাচল ‘শেখ হাসিনা স্টেডিয়ামে’র সাইট অফিস ভাঙচুর
- প্রবাসী স্বামীর টাকা-স্বর্ণলঙ্কার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, থানায় অভিযোগ
- এস আলমের বিরুদ্ধে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে সিআইডি










