
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে পাঠদান বন্ধ ঘোষণার ৩০ মিনিট পর প্রত্যাহার করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। উপজেলার ৭৫ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আজ রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঠদান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করাচ্ছেন। শিক্ষকদের লাঞ্ছনার পাশাপাশি শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল ৪টার দিকে সাংবাদিকদের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। সেটি জানানোর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে পাঠদান বন্ধের সিদ্ধান্তের ৩০ মিনিট পরেই প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে উপজেলা পরিষদের হলরুমে আজ সকালে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক ও সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট মুরাদ আহম্মেদ, থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন। এ সময়ে তাঁরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে