পুলিশ বাহিনীতে চলমান রদবদলের ধারাবাহিকতায় এবার ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা চারটি প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।
এই রদবদলে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) আকর্ষণীয় জায়গায় থাকা অনেককে আর্মড পুলিশ, নৌ পুলিশ, অ্যান্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হয়েছে।
আর ওএসডি ও তুলনামূলক কম আকর্ষণীয় জায়গায় থাকা কর্মকর্তাদের ঢাকা মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরসহ ভালো পদায়ন করা হয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরেও পাঠানো হচ্ছে কোনো কোনো কর্মকর্তাকে।
শেখ হাসিনার আমলের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পালাবদলের পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
পরদিন ৭ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।

জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক সম্প্রসারণে প্রয়োজনীয় জমির বড় অংশ এখনো বুঝে পায়নি প্রকল্প কর্তৃপক্ষ। এ কারণে ঠিকাদারেরাও পুরোদমে কাজ করতে পারছেন না।
৯ ঘণ্টা আগে
দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, প্রমাণ সংগ্রহ ও তদন্ত শেষে মামলা দায়ের—এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে হয় দুর্নীতি দমন কমিশনকে (দুদক)। মামলার চূড়ান্ত পরিণতি নির্ধারণ হয় আদালতে। আর ঠিক সেই গুরুত্বপূর্ণ জায়গাতেই বড় দুর্বলতা রয়ে গেছে সংস্থাটির। আইনে থাকলেও দুই দশকেও নিজেদের প্রসিকিউশন...
৯ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
১০ ঘণ্টা আগে
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন বিদেশি নাগরিক আহত হওয়ার পাশাপাশি একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত...
১১ ঘণ্টা আগে