Ajker Patrika

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার দুই শিক্ষার্থী কারাগারে
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে কারাগারে এবং কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম ও ঢাকার শিশু আদালত-২ এর বিচারক পৃথক এই আদেশ দিন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন—আপেল মাহমুদ ও রায়হান আহমেদ।

গ্রেপ্তার তিনজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি জায়গায় একটি বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। হলের ছাত্ররা বের হয়ে ঘটনাস্থলে যায়। পরে ঢাকা কলেজের সাধারণ ছাত্ররা তিনজনকে আটক করে। এরপর উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ গিয়ে উত্তেজিত সাধারণ ছাত্রদের হাত থেকে তাদের হেফাজতে নেয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়।

এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।

অভিযোগে তিনি বলেন, অজ্ঞাতনামা আরও ৩-৪ জন আসামি পরস্পর যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেন। তারা ছাত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং ছাত্রদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য (ককটেল) জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত