দেশের বেসরকারি খাতের তিনটি ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে—এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকগুলোর পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন। আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম। এ ছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।
শুক্রবার অনুষ্ঠিত পুনর্গঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. নজরুল ইসলাম স্বপনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। গত ২৮ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১৬তম সভায় অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে, গত ২৭ আগস্ট এক পরিপত্রের মাধ্যমে ৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ নূরুল আমিনকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে বাংলাদেশ ব্যাংক।
আরও খবর পড়ুন:

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৭ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৭ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১১ ঘণ্টা আগে