
অন্তর্বর্তীকালীন সরকারের তিন মন্ত্রণালয়ে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে। আর এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে চারটি পদ্ধতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ রোববার উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূইয়া সই করে চিঠিতে এসব নির্দেশনাগুলো জানানো হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও রেল পথ মন্ত্রণালয়ের জন্য এসব নির্দেশনা কার্যকর হবে।
চিঠিতে বলা হয়—অফিসে সভার সময় খাবারের ব্যাপারে কৃচ্ছ্রতা সাধন করতে হবে; ঢাকার বাইরে সফরের ক্ষেত্রে বাহনের সংখ্যা সীমিত করতে হবে, প্রয়োজনে কার পুলিং করতে হবে; উপদেষ্টার সফরের ক্ষেত্রে যাবতীয় আতিশয্য পরিহার করতে হবে; ইতিপূর্বে ব্যয় সংকোচন পরিকল্পনা দাখিল করার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা দ্রুততার সাথে কার্যকর করতে হবে।
আরও খবর পড়ুন:

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৮ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
১০ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
১১ ঘণ্টা আগে