
বেলা আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যাটারিচালিত রিকশায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাঁকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যান। হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও তাঁদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান...

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন হোসেন জানান, শাওন গুলিস্তান থেকে ভুলতা গাউছিয়াগামী ডিটিএল বাসের হেলপার ছিল। বিকেলে বাসটি গুলিস্তান থেকে ভুলতার দিকে যাচ্ছিল। এ সময় শাওন বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিল।

বাড়ি ফেরার পথে রাজধানীর কুর্মিটোলায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন হাফিজুর রহমান (২৫)। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ভবন থেকে পড়ে হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কার্নিশ বেয়ে চুরি করতে উঠেছিলেন বলে ধারণা করছে পুলিশ।