Ajker Patrika

শাহজালালে ‘সোনার ডিমসহ’ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাহজালালে ‘সোনার ডিমসহ’ গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
উদ্ধার করা ‘সোনার ডিম’। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি ১৫টি ‘সোনার ডিমসহ’ গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন মো. ইয়াছিন আরাফাত সৌরভ, মো. জাকিরুল ইসলাম জুয়েল এবং মো. শাওন।

বিকেলে তিনজনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউট গেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁদের কাছ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দর থানার এসআই আবুল কালাম।

মামলার এজাহারে বলা হয়েছে, সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন। তাঁরা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত