
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় এসি বিস্ফোরণে দুই সন্তানসহ বাবা-মা দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বউবাজারে লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সপ্তম তলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মো. তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাতে যাত্রাবাড়ী থেকে একই পরিবারের চার সদস্য দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তুহিনের শরীরের ৪০ শতাংশ, ইবার ৮ শতাংশ, তাওহীদের ১৫ শতাংশ ও তানভীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, বাসায় পরিবারটির ওই চার সদস্য থাকে। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন আর তাঁর স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে এসি বিস্ফোরণের সময় সবাই ঘুমিয়ে ছিল। বিস্ফোরণ থেকে ঘরে আগুন ধরে গেলে চারজনই দগ্ধ হয়। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করেন।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে