
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের মুক্তারপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং বৈধ লাইসেন্স ছাড়া মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের দায়ে চকো আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ বাজার এলাকায় ফুফাতো ভাইয়ের বাসার পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি খালের একাংশ বালু দিয়ে ভরাট করে দখলের চেষ্টার অভিযোগে ইয়াসমিন আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে অভিযান পরিচালিত হয়।