
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে লাগা ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মরদেহ চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালেও রাসায়নিক গুদামের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। গুদামের ভেতরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সুরক্ষা পোশাক (কেমিক্যাল স্যুট) পরিধান করে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না, তা নিশ্চিত হতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।

গতকাল ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গুদামের রাসায়নিকের কারণে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হচ্ছে না।
যে ভবন ও গুদামে গতকাল আগুন লাগে, তার আশপাশের কয়েকটি পোশাক কারখানা আজ সকালে খোলা হয়েছিল। গুদাম থেকে বের হতে থাকা বিষাক্ত ধোঁয়ার কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মাইকিং করে দ্রুত ওই এলাকার কারখানাগুলো বন্ধ করার নির্দেশ দেয়।
রূপনগর থানাধীন শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে টিনশেডের রাসায়নিক গুদাম ও চারতলা ভবনটি অবস্থিত। চারতলা ভবনটির ছাদে টিনশেড দিয়ে আরও একটি তলা নির্মাণ করা হয়েছে। ভবনটির দ্বিতীয় তলায় ‘স্মার্ট প্রিন্টিং’ (টি-শার্ট প্রিন্ট করা হয়) এবং তৃতীয় ও চতুর্থ তলায় ‘আরএন ফ্যাশন’ (পোশাক কারখানা) নামের প্রতিষ্ঠান রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আগুন লাগা এই ভবন বা গুদাম কোনোটিতেই অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। এমনকি ভবন বা রাসায়নিক গুদাম—কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না বলে জানা গেছে।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা ও চিকিৎসক সংকট নিয়ে সাংবাদিকের করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দিয়ে ওই সাংবাদিককে উদ্দেশ্য করে অশালীন ভাষায় পোস্ট করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা...
৩২ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে মাঝেমধ্যে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত। পাশাপাশি পরিবারে ছিল চরম অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় তিনি আর সেই কাজ করতে পারছিলেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন।
১ ঘণ্টা আগে
সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা ‘জে.আর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সঙ্গে সঙ্গে মহাসড়কের পাশে থাকা পুকুরে গিয়ে পড়ে এবং ট্রাকটি রাস্তার ওপরেই উল্টে যায়।
১ ঘণ্টা আগে