
রাজধানীর মিরপুর রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ৭ জনের লাশ শনাক্ত করেছেন তাঁদের স্বজনেরা। তবে এসব লাশের ময়নাতদন্ত ও ডিএনএর নমুনা রেখে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রূপনগর থানা-পুলিশ।
আজ বুধবার সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি, ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এ ছাড়া স্বজনদেরও ডিএনএর নমুনা রাখা হবে। এরপর যেগুলো শনাক্ত করেছে, তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই হস্তান্তরের কার্যক্রম শুরু করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর রূপনগর কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। আরও তিনজন ধোঁয়ায় অসুস্থ হয়েছে।

এবার মুগবেলাই উত্তরপাড়ায় প্রায় ২০ শতাংশ জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন হাসিবুর। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে এবার এক লাখ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
৩ মিনিট আগে
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনবয়কে গ্রেপ্তার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে...
১৮ মিনিট আগে
সার নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকালে ডিলার পয়েন্ট থেকে সার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে দেরি হচ্ছিল। এর মধ্যে অনেক কৃষক ডিলার পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে সার সংকটের আশঙ্কায় তারা সড়কে দাঁড়িয়ে শোরগোল শুরু করেন। এতে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২২ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে