
রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও গুদামটি থেকে ধোঁয়া বের হচ্ছে। দুর্ঘটনাস্থলের পাশে নিখোঁজ স্বজনের খোঁজে আসা অসংখ্য মানুষ আহাজারি করছে।
আজ বুধবার সকালে রূপনগরে ৩ নম্বর রোডে ঘটনাস্থলে এই দৃশ্য দেখা যায়।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদাম ও পাশের একটি পোশাক কারখানায় আগুন লাগে। এতে ১৬ জনের প্রাণহানির কথা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সন্ধ্যায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পাশের রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকেও এই গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দীর্ঘ সময় ধরে কাজ করায় ক্লান্ত ফায়ার সার্ভিসের অনেক কর্মীকে বিশ্রাম নিতে দেখা গেছে।
রাসায়নিকের গুদামে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ না হওয়ায় দুর্ঘটনাস্থল দেখতে সকালেও উৎসুক জনতা ভিড় করে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্বজনদেরও সেখানে ভিড় করতে দেখা যায়। স্বজনদের খোঁজ না পেয়ে অনেকে আহাজারি করছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আজকের পত্রিকাকে বলেন, রাসায়নিকের গুদাম থেকে এখনো ধোঁয়া উঠছে। গুদামে থাকা দাহ্য পদার্থ পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত ধোঁয়া উঠবে।

এবার মুগবেলাই উত্তরপাড়ায় প্রায় ২০ শতাংশ জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন হাসিবুর। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে এবার এক লাখ থেকে দেড় লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
৪ মিনিট আগে
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে ট্রেনের ক্যান্টিনবয়কে গ্রেপ্তার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (৩০) বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে...
১৯ মিনিট আগে
সার নিতে আসা কয়েকজন কৃষক জানান, সকালে ডিলার পয়েন্ট থেকে সার বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হতে দেরি হচ্ছিল। এর মধ্যে অনেক কৃষক ডিলার পয়েন্টে এসে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে সার সংকটের আশঙ্কায় তারা সড়কে দাঁড়িয়ে শোরগোল শুরু করেন। এতে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২৩ মিনিট আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে