
রাজধানীর ডেমরায় খাবারের প্যাকেট ও কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিক মো. সুজন মিয়া (২২) মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সুজন মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক শাওন বিন রহমান সুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত বৃহস্পতিবার দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে চিপস, চানাচুরসহ বিভিন্ন খাদ্যপণ্যের প্যাকেট তৈরি করা হতো।
এদিকে, কারখানাটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঢাকা ফায়ার সার্ভিসের পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, কারখানাটিতে অগ্নিনির্বাপণ-ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম চোখে পড়েনি। কীভাবে এই কারখানা অনুমোদন পেয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে কারখানাটি স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং মালিকপক্ষের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে প্রায় ৬ হাজার মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি করছে মেসার্স মাহি ট্রেডিং। সোমবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে সদর ইউনিয়নের ১ হাজার ৯১৯ জন উপকারভোগী কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রির কথা।
১২ মিনিট আগে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ হাইস্কুল পর্যায়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে।
১৫ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরের উত্তর বিলে ধান কাটতে গিয়ে পানিতে ডুবে রঞ্জন বাউরি নামের এক শ্রমিক মারা গেছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাউয়াদিঘী হাওরের উত্তর বিলে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
খুলনা নগরীতে রাজু (৪০) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হয়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
৩৫ মিনিট আগে