ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নিলেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে ছিলেন। তবে আজ রোববার ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব উমামা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম।’
উমামা পোস্টে আরও লিখেছেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার দীর্ঘদিনের পথচলা। এই জুলাই গণঅভ্যুত্থানে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা-চেতনার জগতকে যেমন পালটে দিয়েছে, তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে! লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে! পরিবর্তিত পরিস্থিতিতে, সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি। যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হলো।’
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জন্য শুভকামনা জানিয়ে তিনি লেখেন, ‘আশা করি, ছাত্র ফেডারেশন দেশের আপামর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সূচিত হওয়া নতুন বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে তার সাংগঠনিক কাঠামোতে আরো গভীরভাবে ধারণ করে সামনের দিকে আগুয়ান হবে!’
এ বিষয়ে উমামা গণমাধ্যমকে জানান, ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। এ বিষয়ে দাপ্তরিক সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এখন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন সাকিবুর রনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
প্রসঙ্গত, ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নতুন প্রবণতা দেখা যাচ্ছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে সিন্ডিকেট। এর মধ্যে দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবির।
আরও খবর পড়ুন:
- চলতি বছর প্রথম ছয় মাসে মেট্রোরেলের আয় ১৯৫ কোটি টাকা
- ডলার বিক্রির জেরে ফের রিজার্ভে পতন
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- বাইডেন-ইউনূস বৈঠকে সহায়তার অগ্রাধিকার চিহ্নিত হতে পারে
- আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়ে ভারতের সাড়ার অপেক্ষা
- ‘মধু হই হই’ গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, ভিডিও ভাইরাল
- সন্তানের মৃত্যুকে ইস্যু করে লাইমলাইটে থাকতে চেয়েছেন সালমানের মা
- পত্রিকার সম্পাদক-নির্বাহীদের সঙ্গে তথ্য উপদেষ্টার সভা বিকেলে
- তৃতীয় শ্রেণির কর্মচারীর আড়াই কোটির ফ্ল্যাট
- বাবার ২০০ কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছেন না ৮ মেয়ে
- ক্ষমতার সান্নিধ্যে বিত্তবান সাবেক সচিব খাইরুল
- নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জনপ্রিয় পার্টির আত্মপ্রকাশ
- ‘স্যার, কেউ কথা শুনছে না, এভাবে পুলিশ চলে না’
- নামাজে গিয়ে রক্তভেজা শরীরে মায়ের কোলে ফিরল সাইমন
- মরুর বুকে এঁকেবেঁকে চলবে ২৫ হাজার কোটি ডলারের রেলপথ
- অবস্থান পাল্টে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার
- ‘বাংলাদেশ যা করেছে, সেটা মেনে নেওয়া যায় না’
- বাইডেনের কাছে আবারও বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন মোদি
- বরিশাল বিসিক যেন মিজানের ‘বাপ-দাদার’ সম্পত্তি
- অতিরিক্ত আইজিপিসহ আরও ৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- মির্জা আব্বাসের ভাগিনা পরিচয়ে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ কমিটি
- ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
- কাফরুলে পোশাক শ্রমিক নিহত: শেখ হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা
- বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উল্টো করে ঝোলানোর’ হুমকি দিলেন অমিত শাহ
- বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলুর বিরুদ্ধে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ
- ‘শুধু বিচারের বাণী নয়, বিচারকও নিভৃতে কাঁদে’, দুঃখকষ্টের কথা বললেন বিচারকেরা
- ডলার-সংকটে ভারতীয় বিদ্যুতের ১০০ কোটির বকেয়া পরিশোধে হিমশিম বাংলাদেশ









