
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল করার খবর পাওয়া গেছে। মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দেশে ফিরিয়ে আনতে নেতা-কর্মীদের শপথ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিলের আয়োজন হয় বলে জানা গেছে। রাতে নেতা-কর্মীরা শপথ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন। এই নিয়ে আলোচনা-সমালোচনার পর নড়েচড়ে বসেছে আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো।
এ ছাড়া ইফতার মাহফিলে কারাবন্দী সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দলটির নেতা-কর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের একটি মিলনায়তনে এই ইফতারের আয়োজন করা হয়। তবে অন্য অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথবাক্য পাঠ করা হয়।
শপথবাক্য পাঠ করান ছাত্রলীগের সাবেক এক নেতা। অনুষ্ঠানে ৬০-৭০ জন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই তৃণমূলের নেতা-কর্মী। তবে দলীয় বড় কোনো নেতা সেখানে ছিলেন না।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ। তারা কোনোভাবেই ব্যানার নিয়ে ইফতার পার্টি করতে পারে না।
প্রশাসনের উচিত কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া। তা না হলে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিহত করতে মাঠে নামবে। তখন নানা রকম সমালোচনা হবে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতার পার্টি করার আইনগত কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের কোনো কিছু জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি।’

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
২ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
২ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৩ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৩ ঘণ্টা আগে