
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছিলেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হামলায় তাঁর এক পায়ের হাড়ে চিড় ধরেছে (ফ্র্যাকচার)। তিনি মুখমণ্ডলেও আঘাত পেয়েছেন।
সূত্রটি বলছে, পায়ে ফ্র্যাকচার ছাড়াও মোজতবা খামেনির বাম চোখের চারপাশে কালশিটে পড়ে গিয়েছিল এবং তাঁর মুখমণ্ডলে কিছু ছোটখাটো ক্ষত তৈরি হয়েছিল। এর আগে ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, গত সপ্তাহে এক হত্যা চেষ্টায় মোজতবা খামেনি আহত হন। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছিল।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে দেশের সর্বোচ্চ পদে আসীন করা হলেও এখন পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি নিয়োগের পর থেকে তাঁর কোনো নতুন বক্তব্যও শোনা যায়নি। পরিস্থিতি সামাল দিতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ অন্যান্য প্রচারমাধ্যমগুলো মোজতবার পুরোনো ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-জেনারেটেড ছবিও ব্যবহার করছে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান আজ বুধবার স্থানীয় সময় ভোরে মোজতবা খামেনির আহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএকে তিনি বলেন, খামেনি আহত হওয়ার কথা তিনিও শুনেছেন। তবে তিনি আশ্বস্ত করে বলেন, নতুন সর্বোচ্চ নেতা এখন ‘নিরাপদ আছেন এবং তাঁকে নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’

কেনিয়ার স্থানীয় অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখতে না পারা এবং দশকের পর দশক ধরে চুক্তির সুফল ভোগ করেও অবকাঠামো না গড়ার অভিযোগে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা কেমিক্যালসকে সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।
১ ঘণ্টা আগে
নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারেরও বেশি। এ দিকে নয় দিন পেরিয়ে যাওয়ার পরও স্বজনদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁদের জন্য প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নেপালে বন্যার ৯ দিন পর আজ শুক্রবার ত্রিশূলী থ্রিএ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ ঘটনায় টানেলের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে। তিনি সরাসরি বলে দেন, এটিকে যুদ্ধ বলাই যায় না। তবে এর শেষ কবে সেটিও জানেন না তিনি। এদিকে এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং খোদ যুক্তরাষ্ট্র
৬ ঘণ্টা আগে