
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৬৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আইফোন ও সিগারেট জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ছিল। জব্দ করা এসব মোবাইলের আনুমানিক মূল্য ৫৫ লাখ টাকা।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা জি-৯ ফ্লাইটে আরেক যাত্রীর কাছ থেকে ৬৩ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। এর মূল্য প্রায় ১২ লাখ ৭৬ হাজার টাকা।
জব্দ করা মোবাইল ফোন ও সিগারেটগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টম হাউসে জমা রাখা হয়েছে।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এর বিচারক মো. আব্দুল মান্নান তাদের জামিন মঞ্জুর করেন।
৭ মিনিট আগে
দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্বামীর বিরুদ্ধে নারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের অত্যাবশ্যকীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রতিদিন বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ নিতে আসা নিম্ন আয়ের রোগীরা এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের মজুত প্রায় শেষ এবং জরুরি ভিত্তিতে সরবরাহ না এলে...
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় আলোচিত আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচজনের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ ঘণ্টা আগে