
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বিস্তারিত অনুসন্ধান ও পূর্ণাঙ্গ তদন্তের জন্য দুদক সদর দপ্তরে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান।
রোববার (৫ অক্টোবর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান ও প্রাথমিক অনুসন্ধান শেষে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ওষুধ ক্রয়ের তিনটি কার্যাদেশ যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।
দুদক সূত্র জানায়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে কুমেক হাসপাতালের ওষুধ ক্রয়ে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠে আসে। ওই তথ্যের ভিত্তিতেই সকালে দুদকের কুমিল্লা কার্যালয়ের একটি দল হাসপাতালের মেডিসিন স্টোররুম, পরিচালক কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোয় অভিযান চালায়।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা হাসপাতালের ওষুধ মজুত, ক্রয়াদেশ, বিল-ভাউচারসহ বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তাঁরা হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজের কাছ থেকেও অভিযোগ-সংক্রান্ত তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেন।
দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, পেন্টোথাল সোডিয়াম ইনজেকশন নামের একটি ওষুধের বাজারমূল্য ১০১ টাকা হলেও সেটি ১ হাজার ২৯৯ টাকায় ক্রয় দেখানো হয়েছে। এই একক অনিয়ম থেকেই হাসপাতালের ওষুধ ক্রয়ে বৃহৎ অঙ্কের দুর্নীতির ইঙ্গিত মিলেছে।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৩ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৩ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৩ ঘণ্টা আগে