মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আরিফুল ইসলাম সাকিব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁর মারা যাওয়ার বিষয়টি জানা যায়। সাকিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা।
সাকিব আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে।
সাকিবের সহপাঠীদের সূত্রে জানা গেছে, সাকিব কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতা সত্ত্বেও ফুটবল খেলেছিলেন তিনি। ধীরে ধীরে শরীর খারাপ করলে কয়েকবার বমি করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণে সাকিবের মৃত্যু হয়েছে। ছোট আঘাত থেকে এটি হতে পারে।
এই ঘটনায় রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম সাকিবের অকালমৃত্যুতে গভীরভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন। তাঁরা সাকিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সিএমসি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রতিনিধিরা সিএমসিতে যাচ্ছে। প্রয়োজনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করব। ছাত্র প্রতিনিধিরা এলে বাকি খবর আপনাদেরকে জানানো হবে।’

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি এবং ৪০ বোতল মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
১ ঘণ্টা আগে
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রসঙ্গে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ভৌগোলিক অবস্থান, কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, ভোটার সংখ্যা ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যোগাযোগব্যবস্থার ওপর ভিত্তি করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
২ ঘণ্টা আগে