বিশ্ববিদ্যালয়

৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান
অধ্যাপক মামুন আহমেদ বলেন, মাতৃভাষা বাংলাকে জাতীয় পরিচয় ও সংস্কৃতির ভিত্তি হিসেবে সমুন্নত রেখেই শিক্ষার্থীদের বিদেশি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণ করতে হবে। মাতৃভাষা ও বিদেশি ভাষার মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই।

সীতাকুণ্ডে লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুসফিরাত নিহতের ঘটনায় অভিযুক্ত লরিচালককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

হাসিনাকে সমর্থনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে: এইচআরডব্লিউ
বাংলাদেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বিশ্ববিদ্যালয়ের ৭৪.২ শতাংশ শিক্ষার্থীর মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণা
দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণদের বড় একটি অংশ বিষণ্নতার বিভিন্ন মাত্রার লক্ষণে ভুগছেন। এক গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ রয়েছে। তাঁদের মধ্যে ২০ দশমিক ৯ শতাংশের ক্ষেত্রে লক্ষণ অত্যন্ত তীব্র পর্যায়ের।












