বাঁশখালী

কক্সবাজারে ভ্রমণের কথা বলে আনা হয় মিছিলে, কিশোরসহ গ্রেপ্তার ৩০
চট্টগ্রামের আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কিশোরসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, কক্সবাজার ভ্রমণের কথা বলে বাঁশখালী থেকে তাদের আনা হয়েছিল। আটক ব্যক্তিদের মধ্যে সাতজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে ও ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গভীর রাতে বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের অভিযোগ
চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি হয়েছে বলে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি।

বাবাকে হত্যা করে ওমানে পালাচ্ছিলেন ছেলে, বিমানবন্দরে গ্রেপ্তার
চট্টগ্রামের বাঁশখালীতে পিতা মোহাম্মদ শাহজাহান হত্যা মামলার আসামি ছেলে মোহাম্মদ শাহাদাত ওমানে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

চলতি অর্থবছরে ৪১ লাখ মাকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। সরকারের দায়িত্ব আপনাদের পাশে থাকা। আমরা বলেছিলাম, সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। এক মাসের মধ্যে করেছি। নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ।’












