ভেঙে পড়ছে ঘরবাড়ি, স্ত্রী অসুস্থ থাকায় যেতে পারেননি আশ্রয়কেন্দ্রে

স্ত্রী হাঁটতে পারেন না, তাই ঝোড়ো হাওয়াসহ দুর্যোগের মুখে দাঁড়িয়েও নিজেদের টিনের চাল ও পলিথিনে মোড়ানো বাড়ি থেকে বের হয়নি মোহাম্মদ আলীর পরিবার। এদিকে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে ঘরের চাল, ছিঁড়ে গেছে পলিথিন। আজ রোববার দুপুরে কথা হয় টেকনাফের মহেশখালীর সমুদ্র উপকূলের বাসিন্দা মোহাম্মদ আলীর সঙ্গে।
মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, তাঁর স্ত্রী অসুস্থ। হাঁটতে পারেন না। এখান থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার এখন কোনো উপায় নেই। ঝড়ে যেভাবে গাছ ভেঙে পড়ছে, তাতে সুস্থ মানুষেরই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এখন তাণ্ডব চালাচ্ছে টেকনাফ উপজেলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে। দুপুর ১২টার পর থেকেই বাড়তে থাকে বাতাসে বৃষ্টির মাত্রা। ১টার মধ্যেই শুরু হয় ঝড়-বৃষ্টি।
কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে রাস্তার দুপাশে থাকা গাছ। উপকূলীয় অঞ্চলে অনেকের টিনের চাল, পলিথিন দিয়ে তৈরি ঘরবাড়ি বাতাসের তোড়ে উড়ে গেছে। তবে এখনো অনেক মানুষই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যায়নি। তারা বলছে, বাতাসের গতি বাড়লে তারা আশ্রয়কেন্দ্রের দিকে যাবে, এর আগে নয়।
মহেশখালী এলাকার প্রাথমিক বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্র সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাইক্লোন সেল্টারের পেছনেই কয়েকটি বাড়ি-ঘর আছে, যেগুলো ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকটি বাড়ির ওপরে টিনের চাল পলিথিনের পর্দা উড়ে গেছে।
তবে আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির দপ্তরি মোহাম্মদ বিলাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখন মানুষ ভয় পাচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। তবে অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে আসেনি।’
গতকাল রাতে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, তারা ঝড়-বৃষ্টি না থাকায় সকালে বাড়িতে ফিরে গেছে। আজ দুপুরের পরে ঝড়ের আধিক্য বাড়তে থাকায় তারা আবার আশ্রয়কেন্দ্রে ফিরতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাগরে। বাতাসের গতিবেগ ১৬৯ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান গতকাল জানিয়েছিলেন, এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
- ঘূর্ণিঝড় ‘মোখা’: সাগরে নিম্নচাপ, ডাঙায় গরম
- ঘূর্ণিঝড় মোখা: গতিপথ কোন দিকে, আঘাত হানবে কি বাংলাদেশে
- বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় ‘মোখা’ সৃষ্টির পূর্বাভাস
- সাগরে ১ নম্বর সতর্কসংকেত
- কবে কোথায় কত মাইল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা?
- লঘুচাপের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা
- ঘূর্ণিঝড়ের কোন সংকেতে কী বোঝায়
- ঘূর্ণিঝড় মোখায় রূপ নিল নিম্নচাপ, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোখা’, কেন্দ্রে বাড়ছে বাতাসের গতিবেগ
- মোখা এখন অতি প্রবল ঘূর্ণিঝড়
- আগামীকাল রাতে কক্সবাজারে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা
- চাঁদপুরে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ
- শনিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ
- ‘উপকূলের বাসিন্দাদের আগামীকালের মধ্যে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হবে’
- ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফে বৃষ্টি
- ঝড়ের আগে সেন্ট মার্টিন ছাড়তে চান অনেকেই
- সেন্টমার্টিনে মোখার প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- মোখার আঘাতকালে চুরি–ডাকাতি ঠেকাতে চট্টগ্রামের ১৭ থানায় পুলিশের নজরদারি
- সুপার সাইক্লোনের সম্ভাবনা এখনো তৈরি হয়নি: আবহাওয়া অধিদপ্তর
- টেকনাফে বাতাসের গতিবেগ না বাড়ায় আশ্রয়কেন্দ্র ফাঁকা
- টেকনাফ-সেন্টমার্টিনে ২৫ হাজার লোক আশ্রয় কেন্দ্রে: ইউএনও
- ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সজাগ পুলিশ
- মধ্যরাতে আঘাত হানতে পারে মোখা, কেন্দ্রে গতিবেগ বেড়ে ২০০ কিলোমিটার
- ‘ঘূর্ণিঝড় মোখা’ মোকাবিলায় সীতাকুণ্ডে প্রস্তুত ৬২টি আশ্রয়কেন্দ্র, করা হচ্ছে মাইকিং
- কক্সবাজার থেকে ৩০৫ কিমি দূরে মোখা, কেন্দ্রে গতিবেগ বেড়ে ২১৫ কিমি
- মোখার প্রভাবে টেকনাফে বাড়ছে ঝড়ো বৃষ্টি









