
ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার (১৩ মে) সকাল ৭টা থেকে রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ থাকবে।
শুক্রবার (১২ মে) এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, চট্টগ্রাম বিমানবন্দরের বিষয়ে শনিবার সকালের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ‘মোখা’ মোকাবিলা ও বন্দরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ শুক্রবার রাতেই বন্দরের অ্যাডভাইজরি কমিটি জরুরি সভায় বসবে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সব ধরনের বিদেশি জাহাজকে ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এ ছাড়া বন্দরে চারটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।

আজ বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
সংসদে অতিকথন এবং আক্রমণাত্মক আচরণ পরিহার করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করতে সরকারি দলের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সরকারি দলের সংসদীয় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
১০ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি সালাহ উদ্দিন আইউবী বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’
১৪ ঘণ্টা আগে
৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন...
১৪ ঘণ্টা আগে