
সর্বোচ্চ তাপমাত্রা কমার কথা জানা গেছে এই পূর্বাভাসে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২৫ ফেব্রুয়ারি যা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪ দশমিক ৪।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

খুব অসহনীয় গরম না পড়লেও বসন্তের শুরু থেকে সারা দেশে বাড়ছে তাপমাত্রা। গত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার আমবাগান অঞ্চলে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল বুধবার ছিল একই জেলার সীতাকুণ্ডে ১৩ দশমিক ৬।

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার ভোরবেলা কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকলেও সকালে সূর্যের দেখা মিলেছে। তবে আগের দিন বুধবারের চেয়ে তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে আজ হয়েছে ২০ দশমিক ৬। তবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।