
ঘূর্ণিঝড় মোখার আঘাতকালে চুরি, ডাকাতি ও ছিনতাই ঠেকাতে চট্টগ্রামের ১৭ থানায় ৯৪১টি সাইক্লোন শেল্টারে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। বাসাবাড়িও নিরাপদ রাখতে কাজ করছে পুলিশ। এই লক্ষে জরুরি সেবা চালু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই জরুরি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ‘আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন, জান-মাল নিরাপদ রাখুন’ স্লোগান মাইকিং করা হচ্ছে।
এতে ফোকাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ। তাঁর মোবাইল নম্বর: ০১৩২০-১০৭৪০২। আর জরুরি সেবা কেন্দ্রের মোবাইল নম্বরসমূহ হচ্ছে ০১৩২০-১০৮৩৯৮, ০১৩২০-১০৮৩৯৯ ও ০২-৪১৩৫৫৫৪৯।
আজ শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ এ জরুরি সেবা কেন্দ্র চালু করেন। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, চলাকালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলাবাসীকে আহ্বান জানান পুলিশ সুপার। জরুরি সেবা কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে।
পুলিশ সুপার জানান, চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবিলায় সতর্ক থাকার জন্য যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে