
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে তাঁর সমর্থকদের সড়ক অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেওয়ার পর আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে।
এর আগে আজ বিকেল ৪টার পর উপজেলার ছোট দারোগার হাট, পৌর সদর, সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ ১৫-২০টি স্থানে অবস্থান নিয়ে আসলাম চৌধুরীর সমর্থক বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা ভোগান্তিতে পড়েন।
আপিল বিভাগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর আজ দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে তাঁর সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অবরোধকারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং গাছ কেটে সড়ক বন্ধ করে দেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় সড়কে ফেলে রাখা গাছগুলো কেটে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে বিকেল সাড়ে ৫টার পর থেকে আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
৯ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার নিখোঁজের পর ঘোড়াউত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখা যায়। লাশের ভিডিও দেখে কোহিনুরের মা সেটি মেয়ের লাশ বলে দাবি করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অটোরিকশাচালক হৃদয়কে।
১৮ মিনিট আগে
নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি না করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাটের অভিযোগে ড্রিম গ্রীন সিটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
৩৮ মিনিট আগে