
বিশ্বকাপে নেদারল্যান্ডসের দুঃখের অপর নাম টাইব্রেকার—কেউ এমনটা বললে সেটা মোটেও ভুল নয়। মূল ম্যাচে ডাচরা খেলে দাপট দেখিয়ে। এবারের বিশ্বকাপে তারা বইয়ে দিয়েছে গোলের বন্যা। কিন্তু পেনাল্টি শুটআউটের সময় কী যেন হয়ে যায় তাদের। স্নায়ুচাপের কাছেই হার মেনে যায় ইউরোপের এই দল।
বাংলাদেশ সময় আজ সকালে মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত মরক্কো-নেদারল্যান্ডস শেষ বত্রিশের ম্যাচের ৯০ মিনিট ১-১ গোলের ড্রয়ে শেষ হয়। এমনকি অতিরিক্ত সময়েও ম্যাচের ফল বের করা যায়নি। পেনাল্টি শুটআউটে গড়ালে মরক্কো ৩-২ গোলে জিতে নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট। উত্তেজনায় ঠাসা ম্যাচ হেরে ডাচরা নাম লিখিয়েছে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে। বিশ্বকাপে এই নিয়ে চারবার নকআউট পর্বে পেনাল্টি শুটআউটেই ধরা খেয়েছে নেদারল্যান্ডস। বিব্রতকর এই রেকর্ডে তাদের সঙ্গে যৌথভাবে শীর্ষে আরেক ইউরোপীয় পরাশক্তি স্পেন।
১১ গোল করে এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড নেদারল্যান্ডস ও জার্মানি। ৯ ঘণ্টার ব্যবধানে দুই দলেরই শেষ বত্রিশ থেকে বিদায়ঘণ্টা বেজে গিয়েছে। যেখানে বোস্টনে গত রাতে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচ ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে প্যারাগুয়ে। সকালে মন্তেরেই স্টেডিয়ামের মরক্কো-নেদারল্যান্ডসের মূল ম্যাচের ফলও একই। টাইব্রেকারে মরক্কো ৩-২ গোলে জিতে কেটেছে শেষ ষোলোর টিকিট। জাস্তিন ক্লাইভার্ট, ক্রিসেনসিও সামারভিল, কুইন্টেন টিম্বর গোল করতে ব্যর্থ হয়েছেন। কখনোবা নিজেদের দোষে, কখনো মরক্কো গোলরক্ষক ইয়াসিন বুনু ডাচদের আক্রমণ প্রতিহত করেছেন।
বিশ্বকাপে টাইব্রেকারে হেরে যাওয়ার রেকর্ডে যৌথভাবে দুইয়ে ফ্রান্স, ইতালি ও ইংল্যান্ড। প্রত্যেকেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ নকআউট পর্বে তিনবার করে হেরেছে। ফ্রান্স তো আরও দুর্ভাগা। তিনবারের মধ্যে দুইবারই ফাইনালে পেনাল্টি শুটআউটে হারে ফরাসিরা। ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সকে কাঁদিয়েছিল ইতালি। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকও বৃথা গিয়েছিল।
ফুটবল বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ সাফল্য লিখেছে মরক্কোই। ২০২২ ফুটবল বিশ্বকাপে মরক্কো সেমিফাইনাল খেলেছিল। যার মধ্যে শেষ ষোলোতে সেবার স্পেনকে টাইব্রেকারে হারিয়েছিল মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর মরক্কো পেনাল্টি শুটআউটে জিতেছিল ৩-০ গোলে। এবার কোয়ার্টার ফাইনালে ওঠার পথেও তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছেন আশরাফ হাকিমি-ইয়াসিন বুনুরা। ৪ জুলাই হিউস্টনে শেষ ষোলোতে মুখোমুখি হবে মরক্কো-কানাডা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
২ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ ঘণ্টা আগে