
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুমোদন ছাড়া আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার ও মাটি ভরাট করার অভিযোগে ড্রিম গ্রীন সিটি নামের একটি আবাসন প্রকল্পকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমোদন ছাড়াই ড্রিম গ্রীন সিটি দীর্ঘদিন ধরে আবাসন প্রকল্পের বিজ্ঞাপন প্রচার, মাঠপর্যায়ে মাটি ভরাটসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে আবাসন উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারা লঙ্ঘনের দায়ে প্রকল্পটির পরিচালক আরিফুর রহমান রিগ্যানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন জানান, অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থ ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

পাবনার আতাইকুলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পুকুরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে তারা বিদ্যুতায়িত হন।
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে নবম শ্রেণির ছাত্রী কোহিনুর আক্তার নিখোঁজের পর ঘোড়াউত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখা যায়। লাশের ভিডিও দেখে কোহিনুরের মা সেটি মেয়ের লাশ বলে দাবি করলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অটোরিকশাচালক হৃদয়কে।
১ ঘণ্টা আগে
নাগরিকদের ওপর কোনো নতুন কর আরোপ বা বিদ্যমান কর বৃদ্ধি না করে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘিতে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে আপত্তিকর চ্যাটিং করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার উপজেলার ধামাইল ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে