Ajker Patrika

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
আপডেট : ৩০ জুন ২০২৬, ২২: ৪১
গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু
মানহা মনি। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানাবাড়িতে থাকা অবস্থায় নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ। তিনি মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে শ্বাস নিতে না পেরে ছটফট করতে শুরু করে। দ্রুত তাকে নিয়ে তার নানা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালিতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত