যানবাহন

যাত্রীসেবা ও গ্রাউন্ড সার্ভিসে ইউএস-বাংলা এয়ারলাইনসের ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ
যাত্রীসেবার মানোন্নয়ন, গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বৃদ্ধি, ফ্লাইটের সময়ানুবর্তিতা ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এ লক্ষ্যে ইতিমধ্যে ১২ মিলিয়ন মার্কিন ডলারের ঋণপত্র খোলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ
সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন মালিক, চালক ও স্থানীয়রা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তাঁরা।

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি যানবাহন থেকে ১৬৪ বস্তা ডিএপি ও পটাশ সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব সার জব্দ করা হয়।

কুমিল্লায় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, ৬ হাইড্রোলিক হর্ন জব্দ
কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে নিষিদ্ধ ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।












