
নকআউটে শেষ বত্রিশের প্রথম দুই ম্যাচের ইতি ঘটল শেষ মুহূর্তের গোলে৷ সেখানে তৃতীয় ম্যাচ পথ দেখাল টাইব্রেকারের। বোস্টন স্টেডিয়ামে সেই স্নায়ুযুদ্ধ জিতে শেষ ষোলোয় পা রেখেছে প্যারাগুয়ে। চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ১(৪)-১(৩) গোলে হারিয়ে স্বস্তির হাসি হাসে তারা।
এর আগে ম্যাচের শুরু থেকেই লাতিন আমেরিকার দল প্যারাগুয়ে তাদের চেনা ছন্দে কাউন্টার অ্যাটাকে জার্মানিকে চাপে রাখার চেষ্টা করে। প্রথমার্ধের ৪২ মিনিটে মিগুয়েল আলমিরনের দারুণ পাস থেকে ম্যাতিয়াস গ্যালারজার ক্রসে চমৎকার হেডে প্যারাগুয়েকে দুর্দান্ত এক গোল এনে দেন তরুণ উইঙ্গার হুলিও এনসিসো।
পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। বিরতির পর ফিরে ৫৪ মিনিটে ফ্লোরিয়ান ভাইর্টজের মাপা ক্রস থেকে কাই হাভার্টজ নিখুঁত এক হেডে জার্মানিকে সমতায় ফেরান।
ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত সময়ে দুই দলই একের পর এক আক্রমণ করলেও ডিফেন্সের দৃঢ়তায় গোল অধরাই থেকে যায়। অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে জোনাথন তাহের একটি গোল ফাউলের অজুহাতে ভিএআরের মাধ্যমে বাতিল হলে ম্যাচ আরও নাটকীয় মোড় নেয়। প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল পুরো ম্যাচ জুড়েই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে আসল পরীক্ষা ছিল স্নায়ুর। শুটআউটের শুরুতেই হাভার্টজের ডান দিকে নেওয়া শট মাথার ওপর হাত তুলে দুর্দান্তভাবে রুখে দিয়ে প্যারাগুয়েকে আত্মবিশ্বাস এনে দেন গিল। এরপর প্যারাগুয়ের মাউরিসিও এবং জার্মানির অধিনায়ক ইয়োশুয়া কিমিখ গোল করেন। প্যারাগুয়ের অধিনায়ক গোমেস ও জার্মানির জামাল মুসিয়ালাও নিজেদের শটে লক্ষ্যভেদ করেন। গালারসা গোল করে প্যারাগুয়েকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেওয়ার পর জার্মানির নিকলাস ভল্টেম্যাডের দুর্বল শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন অরলান্দো গিল। প্যারাগুয়ের সামনে সুযোগ আসে ম্যাচ শেষ করার, কিন্তু সানাব্রিয়া লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন।
নাদিম আমিরি গোল করে জার্মানিকে ৩-৩ সমতায় ফেরালে রোমাঞ্চ আরও বাড়ে। ঠিক তখনই অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বদলি নামা প্যারাগুয়ের বালবুয়েনার শট ম্যানুয়েল নয়্যার আটকে দিলে জার্মানি ম্যাচে ফেরার দারুণ সুযোগ পায়। কিন্তু সাডেন ডেথে দুর্ভাগ্যজনকভাবে জোনাথন তাহ নিজের শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়িয়ে মারলে জার্মানরা চরম হতাশায় ডোবে। শেষ পর্যন্ত হোসে কানালে প্যারাগুয়ের হয়ে শটটি জালে জড়ালে নিশ্চিত হয় জার্মানির বিদায়। গিলের অতিমানবীয় পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতার কাছে হার মেনে হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জার্মানিকে।

নেইমারের এই বার্তার পেছনে কারণ হলো জোয়াকিম ক্লেমেন্টের সাম্প্রতিক একটি ভবিষ্যদ্বাণী। জার্মান এই অর্থনীতিবিদ ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে বলে আসছিলেন। নিজের গাণিতিক মডেলে তিনি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং তাপমাত্রার মতো নানা সূচক ব্যবহার করেন। ৯ এপ্রিল প্রকাশিত তাঁর
৩ ঘণ্টা আগে
দীর্ঘ ৯৬ বছরের অপেক্ষা। ফুটবলের মহাযজ্ঞে কতবার কত পরাশক্তির দেখা হয়েছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স আর সুইডেনের পথ কখনো একবিন্দুতে মেলেনি। অবশেষে কাটতে যাচ্ছে সেই শতাব্দীপ্রাচীন অপেক্ষা। আজ রাত ৩টায় নিউজার্সিতে বিশ্বকাপের নকআউট পর্বের শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ এলেই ব্রাজিল–আর্জেন্টিনার সমর্থনে দুভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। রাত হোক বা ভোর— বাংলাদেশি সমর্থকদের কাছে প্রিয় দলের খেলা দেখতে কোনো কিছুই বাধা মানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তা এখন পুরো বিশ্বই জানে। জানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।
৪ ঘণ্টা আগে
২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে অপরাজিত থাকা কাসেমিরো এখন সেই এলিট ক্লাবের সদস্য, যেখানে রয়েছেন হুলিও ওলার্তিকলচিয়া, মেমফিস ডিপাই ও ডালি ব্লিন্ডের মতো তারকারা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের ম্যাচে খেলেছিলেন কাসেমিরো। তবে টাইব্রেকারে
৪ ঘণ্টা আগে