
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে এক ঘণ্টা মহাসড়কে কোনো যান চলাচল করেনি।
তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহনকে ছেড়ে দেন আন্দোলনকারীরা। এ সময় ইসলামী ব্যাংকের বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়াদের মুনাফিক আখ্যা দিয়ে তাঁদের ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারী চাকরিচ্যুত কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গাপূজার ছুটির মধ্যে যদি তাঁদের যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামী রোববার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন। তাঁরা বলেন, ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা আজ এক গুরুতর সংকটের মুখোমুখি। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘দক্ষতা মূল্যায়ন পরীক্ষা’ নামের একটি পরীক্ষা আয়োজন করা হয়, যা সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করে। এর পর থেকেই তাঁদের ওপর শুরু হয় অন্যায় নিপীড়ন। ইতিমধ্যে ২০০ জন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন এবং আরও ৪ হাজার ৯৫৩ জনকে ওএসডি করা হয়। এর প্রতিবাদে ছয় দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেন ব্যাংকটির কর্মকর্তারা।
আন্দোলনে অংশ নেওয়া পাঁচজন ব্যাংক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘যাদের বিনা কারণে টার্মিনেটর করা হয়েছে, তাদের স্বপদে বহাল করা; যাদের দূরবর্তী শাখায় বদলি করা হয়েছে, তাদের কাছাকাছি নিয়ে আসা; গত সরকারের আমলে যারা অবৈধ প্রমোশন পেয়েছে, তাদের ব্যাপারে তদন্ত করা; বৈষম্যহীন রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করা। শর্ত আরোপ করে সকল প্রকার অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করা। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন শাখা-প্রশাখায় চট্টগ্রামের অফিসারদের ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তা উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা এবং বৃহত্তর চট্টগ্রামের সকল অফিসারকে কর্মস্থলে ফিরিয়ে আনার দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।’

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
১১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
১৫ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সরকারি নির্দেশনা না মানার অভিযোগে কাজী শামসুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, মসজিদে তবারক বিতরণের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন।
১৭ মিনিট আগে