
জুম্ম ছাত্র-জনতা সংগঠনের ব্যানারে আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও বান্দরবানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সোমবার সকাল থেকে জেলার সাতটি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ অন্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে বান্দরবান শহরের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ স্বাভাবিক থাকায় যাত্রীরা তাঁদের গন্তব্যে যাত্রা করেন। বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের আনাগোনা স্বাভাবিক দেখা গেছে। দোকানপাটও খোলা রয়েছে।
ঢাকাগামী ইম্পেরিয়াল এক্সপ্রেসের মালিক ইয়াছিন হাকিম বলেন, ‘সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে গাড়ি ছেড়ে গেছে। জেলায় কোনো অবরোধ নেই।’ এ ছাড়া শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার হোটেল-মোটেলগুলোতে যথারীতি পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে। পূজা ও পর্যটক আগমনকে কেন্দ্র করে জেলায় পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘বান্দরবানে সবকিছু স্বাভাবিক আছে। জেলায় অবরোধ কর্মসূচি পালনের কোনো খবর নেই।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে