
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এখন টিভি চট্টগ্রামের ব্যুরোপ্রধান হোসাইন আহমেদ জিয়াদ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় শুক্কুর (৩৮), ইয়াসিন ওরফে জামাই ইয়াসিন (৪২), শাহেদ আলী (৪৫), আহমেদ উল্লাহ বাবুর্চি (৫০), বাবুসহ (৩৮) অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারের জেরে গত শনিবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১৩ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের পরদিন রোববার সকালে এখন টিভি চট্টগ্রামের ব্যুরোপ্রধান হোসাইন আহমেদ জিয়াদ, ক্যামেরাপারসন পারভেজ রহমানসহ অন্য সহকর্মীরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে সন্ত্রাসী শুক্কুর, ইয়াসিন শাহেদ আলী, আহমেদ উল্লাহ বাবুর্চি ও বাবুর নেতৃত্বে অজ্ঞাতনামা ২০-৩০ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও পাথর দিয়ে সাংবাদিকদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে জখম করে। সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এতে সাংবাদিকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিকের করা ওই মামলায় সুনির্দিষ্ট পাঁচ আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিডি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই পরামর্শ দিয়েছেন।
১৪ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় হজে লোক পাঠানো ও চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের মামলায় পরোয়ানা জারি থাকা মোহাম্মদ আলী বাবু নামের এক কলেজ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে শাহ আলম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিহার ইউনিয়নের সংসারদীঘি গ্রামে ধানখেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
নিহত ব্যক্তিরা হলেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তাঁরা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে