
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে পরিষদের সদস্যদের নামও প্রকাশ করা হয়।

দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। গ্যাসের তীব্র সংকটে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার ভোরে কয়েক শ চালক সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. রফিক প্রকাশ মনা (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রোজি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈদিলপুর মিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে গ্রেপ্তার সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের কাছে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। কার্ডে নাম আছে ‘আজহার খান’ এবং জন্মতারিখ ১২ মে ১৯৯৮। তবে ১২৩৪৫৬৭৮৯০১২ নম্বরের কার্ডটির সত্যাসত্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।